জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে ঘিরে ফেনীর মহিপালে আয়োজিত পথসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লংমার্চের গাড়িবহর মহিপালে পৌঁছালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার এলাকাজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
লংমার্চের গাড়িবহর মহিপালে পৌঁছালে উৎসুক জনতা নেতৃবৃন্দের গাড়ি ঘিরে ধরেন। এ সময় গাড়ির ভেতর থেকে দাঁড়িয়ে নেতৃবৃন্দ জনতাকে অভিবাদন জানান। এতে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফেনী জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে মহিপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার বক্তব্যের সময় মহিপালের সড়কজুড়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল।
জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও ফেনী জেলার দায়িত্বশীল নেতারা।
পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি।
এসময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও ফেনী জেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
টিএই/এএইচ