জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর মিলনায়তনে আলোচনা সভায় যোগ দিয়েছেন তারেক রহমান।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে ধারণ করে এই আয়োজন চলছে।
বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বেলা তিনটার পরে শুরু হওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই সভায় আলোচনায় অংশ নিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত গুণীজনরা।
আলোচনা সভা পরিচালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। তবে দলের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয় ছুটির দিন শনিবার।
বিইউ/জেবি