Dhaka Mail Logo

রাজনীতি

হাবিবুর রশীদের প্রেস সেক্রেটারি সুমন, সহকারী মৃদুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

ঢাকা- ৯ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তার নির্বাচনি এলাকার সার্বিক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার সুবিধার্থে মিডিয়া সেল গঠন করেছেন। 

এতে প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ মুহাম্মদ সুমন ও সহকারী প্রেস সেক্রেটারি করা হয়েছে ওয়ালিদ রেজা মৃদুলকে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শাহ মুহাম্মদ সুমন রাজধানীর একটি স্বনামধন্য কলেজে শিক্ষকতা করছেন। আর ওয়ালিদ রেজা মৃদুল ছাত্রদলের সাবেক সহ-দফতর সম্পাদক।

সুমন ও মৃদুল হাবিবুর রশিদের আসনের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ আরও সুসংগঠিত ও কার্যকর হবে। 

একইসঙ্গে ঢাকা-৯ নির্বাচনি এলাকার বিভিন্ন কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রমের তথ্য গণমাধ্যমে নিয়মিতভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলেও মনে করা হচ্ছে।

বিইউ/এএইচ