Dhaka Mail Logo

রাজনীতি

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ইলিয়াস আহমেদের ইন্তেকাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুক্তরাষ্ট্রের সাবেক সহসভাপতি এবং প্রবীণ নেতা ইলিয়াস আহমেদ (ইলিয়াস মাস্টার) মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাসুদ।

ইলিয়াস আহমেদের বাড়ি জেলা নোয়াখালী জেলায়। তিনি দীর্ঘ ৩৮ বছর আমেরিকায় বসবাস করেছেন।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন মরহুমের পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার বাদ এশা ঢাকার লালমাটিয়া শাহী মসজিদে (বিবি মসজিদ) মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

আগামীকাল শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় তার জন্মস্থান নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুরে নিজ বাড়ির প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান তিনি।

মরহুমের আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিইউ/এএম