Dhaka Mail Logo

রাজনীতি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছেড়ে গণঅধিকার পরিষদে অর্ধশতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অর্ধশতাধিক নেতাকর্মীও দলটিতে যোগ দেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগ দেন। এ সময় দলের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর ফুল দিয়ে নতুন নেতাকর্মীদের বরণ করে নেন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের নেতারা নবাগতদের স্বাগত জানান এবং দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

যোগদান অনুষ্ঠানে অরবিন্দু বেপারীর নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীদের গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। নতুন নেতাকর্মীরা দলের লক্ষ্য ও কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআর/এআর