নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ও ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার পর রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি।
কর্নেল অলি আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানাচ্ছি।’
তিনি বলেন, ‘রাজনৈতিক বিভক্তি ও দলীয় কিংবা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি দেশের সব নাগরিকের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।’
আরও পড়ুন:
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত
এসময় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নতুন রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
অলি আহমেদ আরও বলেন, ‘রাজনৈতিক বিভক্তি এবং দল বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি সব নাগরিকের রাষ্ট্রপতি হবেন— এটাই প্রত্যাশা।’
উল্লেখ্য, নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এএম