Dhaka Mail Logo

রাজনীতি

ইসলামি শিক্ষা দিবসে ঢাবি শিবিরের সেমিনার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ আগস্ট ২০২৬, ০৯:০৮ পিএম

ইসলামি শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘শিক্ষার বি-উপনিবেশায়ন: আবদুল মালেকের শিক্ষা-প্রস্তাবনা ও বর্তমান বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের জুলাই শহীদ স্মৃতি অডিটোরিয়ামে সেমিনার শুরু হয়।

সেমিনারে অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

DU_chhatrashibir_1

প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং সম্পাদক ও প্রাবন্ধিক শিহান বিন ওমর।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মহিউদ্দিন খান।

টিএই/এএম