জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ আগস্ট ২০২৬, ০১:৫৪ পিএম
সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৭ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘সৌদি আরবে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে বাংলাদেশের ১৭ জন প্রবাসী ভাই নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তিনি নিহতদের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে বলেন, ‘সরকারের কাছে দাবি জানাই—এই রেমিট্যান্সযোদ্ধাদের মর্মান্তিক মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করুন।’
এতে তিনি আরও বলেন, ‘তাহলে সকল রেমিট্যান্সযোদ্ধা অন্তত এটুকু আস্থা ফিরে পাবেন যে, দেশ ও জাতি তাঁদের অবদানকে সম্মানের চোখে দেখে।’
টিএই/এমআই