নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম
ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বৈঠকে বসেছেন। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক চলছে।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
দলীয় সূত্রগুলো বলছে, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের। এ প্রেক্ষাপটে দলের পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, রাষ্ট্রপতি পদ শূন্য হয়েছে। কে ভবিষ্যতে রাষ্ট্রপতি হতে পারেন, এ ব্যাপারে আলোচনা হওয়া খুবই স্বাভাবিক।
কিন্তু সিদ্ধান্ত যেভাবে হবে, সেটা না হওয়া পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করার কোনো সুযোগ নাই, বলেন তিনি।
/এএস