নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২৬, ০৮:৩৪ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জুলাই আন্দোলনে ইসলামি ভাবধারায় অনুপ্রাণিত মানুষের অংশগ্রহণের কারণেই আন্দোলন সফলতার মুখ দেখেছে। ইসলামমনা কতিপয় যুবক শারীরিক কসরত করছিল; আইনশৃঙ্খলা বাহিনী সেই শারীরিক কসরতকে জঙ্গি প্রশিক্ষণ হিসেবে উপস্থাপন করছে। যা জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটকের উপস্থাপন।
মঙ্গলবার (৭ জুলাই) নগরের এক সভায় তিনি এসব মন্তব্য করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেশকে অস্থিতিশীল করে তুলছে। আইনের শাসনের অভাবে বিচারহীনতার সংস্কৃতি এতে যোগ হয়েছে। দেশ গন্তব্যহীন পথচলতে শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দায়িত্ব রেখে পারিপার্শ্বিক দায়িত্বকে মূল কাজ হিসেবে করার কারণেই আইনশৃঙ্খলার এমন অবনতি। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দায়িত্ব থেকে অব্যাহতি দিন।
নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, দফতর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জিয়াউল আশরাফ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, সহ-দফতর সম্পাদক মাওলানা নিজামুদ্দিন প্রমুখ।
এমআর/এএস