Dhaka Mail Logo

রাজনীতি

দেশকে যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে: সিপিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

‎সোমবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ব্যবহারের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

‎সমাবেশে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে। দেশবাসীকে এই চক্রান্ত রুখে দিতে হবে।

‎তিনি আরও বলেন, গত ৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করার পরিবর্তে ক্ষমতাসীন সরকার মার্কিন তোষণ নীতি অবলম্বন করছে। নজিরবিহীনভাবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই উদযাপন তারই সাক্ষ্য বহন করে।

সমাবেশে সিপিবি’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফী রতন, প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না, জলি তালুকদার, ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক লুনা নূর, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ উপস্থিত ছিলেন।

‎সমাবেশ থেকে আগামী ৮ জুলাই সারাদেশে জেলা উপজেলায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আয়োজনের প্রতিবাদে ও অবিলম্বে দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

‎এএম/এফএ