Dhaka Mail Logo

রাজনীতি

পাহাড়ধসে ৯ প্রাণহানি: কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা চায় এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ধসে ৯ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সোমবার (৬ জুলাই) এক যৌথ শোকবার্তায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

এবি পার্টি নেতারা জানান, ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জন এবং কক্সবাজার শহরে পৃথক ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা উদ্বেগজনক।

নেতারা ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ও আশ্রয়শিবিরে বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

তারা আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ, নিরাপদ আশ্রয় এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, আগাম সতর্কতা জোরদার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

শোকবার্তায় নেতৃদ্বয় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এমআর/এফএ