images

রাজনীতি

সরকারদলীয় হুইপের ভাইয়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ জুন ২০২৬, ১২:৫৬ এএম

‎সংসদের সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়ার বড় ভাই মো. আসাদুজ্জামান মিয়ার মৃত্যু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিএনপি মহাসচিব এই শোক প্রকাশ করেন। এর আগে বিকেল ৫টায় জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আসাদুজ্জামান মিয়া।

‎শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মো. আসাদুজ্জামান মিয়া’র মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম মো. আসাদুজ্জামান মিয়া ছিলেন একজন পরহেজগার ও সজ্জন মানুষ। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

‎বিএনপি মহাসচিব শোকবার্তায় আসাদুজ্জামান মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

‎শোক বার্তাটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

‎এএম/এআরএম