images

রাজনীতি

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার বিচার চেয়ে নয়াপল্টনে নেতাকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন ২০২৬, ০৭:০৬ পিএম

রাজধানীর মৌচাকে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।

‎শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

আরও পড়ুন: বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

‎বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার। এ সময় মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা যোগ দেন। তারা খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিক্ষোভ মিছিলটি কাকরাইল ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

‎একেএস/এআরএম