images

রাজনীতি

বিপ্লবী পরিষদে অঙ্গীভূত হলো এনজিএসের ৩০০ সংগঠক

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৬, ০৯:০১ পিএম

নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ-এনআরসির সঙ্গে তরুণদের সংগঠন নেক্সট জেনারেশন সোসাইটি-এনজিএস অঙ্গীভূত হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনটির ৩০০ সংগঠক এনআরসিতে সম্পৃক্ত হয়েছেন।  

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে অঙ্গীভূত হওয়ার এ ঘোষণা দেন এনজিএসের আহ্বায়ক আলিফ মাহমুদ, যুগ্ম মুখ্য-সংগঠক হাফেজ আলিফ হোসাইন ও সংগঠক কাওসার আহমেদ। এ সময় এনআরসির আহ্বায়ক খোমেনী ইহসান ও সদস্য সচিব ডা. নাবিল আহমদ তাদের মিষ্ট মুখ করে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আব্দুল জব্বার, এনআরসির সিনিয়র সদস্য যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সামসুদ্দিন, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, বিপ্লাবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব মো. আরিফুল ইসলাম এবং এনজিএসের ঢাকা মিরপুর জোনের নেতা ⁠মাহাদী ও রাকিব। 

যোগদান অনুষ্ঠানে এনজিএসের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, আমাদের এ সংগঠন ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক তৎপরতায় জড়িত রয়েছে। আমাদের সংগঠকরা চব্বিশের জুলাই বিপ্লবে সরাসরি অংশ নিয়েছে। বিপ্লবী পরবর্তী সময়ে আমরা রাজনীতিতে আগ্রহী হই। বিভিন্ন রাজনৈতিক উদ্যোগের মধ্যে মুসলিম জাতীয়তাবাদী দল এনআরসির আদর্শ আমাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। তাই আমরা এনআরসির সঙ্গে অঙ্গীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমাদের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের তিনশত সংগঠক এনআরসির সংগঠক হিসেবে কাজ করবেন।

এনআরসির সদস্য সচিব ডা. নাবিল আহমদ বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের তরুণদের মধ্যে মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি আগ্রহ তৈরি হয়েছে। ফলে নানা বৈরিতা ও সীমাবদ্ধতার পরেও আমাদের দলে তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। আশা করছি সবাই সুসংগঠিত হয়ে মুসলিম জাতীয়তাবাদকে বাংলাদেশের রাজনীতির মূলধারায় পরিণত করতে পারব। -বিজ্ঞপ্তি 

ক.ম/