images

রাজনীতি

বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনজীবন আরও দুর্বিষহ হবে: খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বুধবার (৩ জুন) আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। 

বুধবার এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার নতুন করে ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। 

নেতারা বলেন, বিদ্যুতের এই মূল্য বৃদ্ধিতে জনজীবনে আরও দুর্বিষহ অবস্থার সৃষ্টি করবে। দ্রব্যমূল্য আরেক দফা বাড়বে। এই মূল্য বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। আমরা সরকারের এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই। 

অবিলম্বে বিদ্যুৎসহ জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানায় খেলাফত মজলিস। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মাধ্যে আনারও দাবি জানায় দলটি।

ক.ম/