images

রাজনীতি

জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ মে ২০২৬, ১১:৫৭ পিএম

পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীতে বসবাসরত জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে দিনব্যাপী ঢাকার বিভিন্ন এলাকায় শহীদ পরিবারের বাসায় যান নেতারা, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির এবং সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এই সফর অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মহানগর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এবং সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ অন্যান্য নেতারা।

দিনের শুরুতে নেতারা পল্টন এলাকায় শহীদ কামাল মিয়ার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী এলাকায় শহীদ আসলাম, শহীদ আরিফ, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জিহাদ ও শহীদ জাহাঙ্গীর আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর কুতুবখালী এলাকায় শহীদ নাঈম হাওলাদার, শহীদ শাকিল ও শহীদ নাছির উদ্দিনের পরিবারের খোঁজ নেন তারা। পরে মোকাররম মসজিদ শেখদী এলাকায় গিয়ে শহীদ নুর হোসেন, শহীদ জিহাদ হোসেন, শহীদ আহমদ আবদুল্লাহ, শহীদ জাহাঙ্গীর খাঁ, শহীদ রবিন মিয়া ও শহীদ আব্দুল হান্নানের পরিবারের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন নেতারা।

এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করেন।

টিএই/এফএ