images

রাজনীতি

মালয়েশিয়ায় পাস—এর প্রেসিডেন্টের সঙ্গে জামায়াত সেক্রেটারির মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ মে ২০২৬, ০৫:২২ পিএম

মালয়েশিয়ার সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল—পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পাস)-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াংয়ের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৯ মে) মালয়েশিয়া সফরকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং পাস-এর সহকারী সেক্রেটারি জেনারেল সাহের সোলাইমান, এমপি।

এর আগে মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার ক্ষমতাসীন জাস্টিস পার্টির সহ-সভাপতি ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনও উপস্থিত ছিলেন।

টিএই/এআর