images

রাজনীতি

নব গঠিত টেলিভিশন এডিটরস কাউন্সিলকে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

১৫ মে ২০২৬, ১২:০৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান নবগঠিত টেলিভিশন এডিটরস কাউন্সিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, সংবাদমাধ্যমের  স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষায় এবং সাংবাদিকদের স্বার্থরক্ষায় এই কাউন্সিল শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করছি। 

বৃহস্পতিবার (১৪ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানানো হয়। 

কাউন্সিলের নেতৃত্বকে স্বাগত জানিয়ে গাজী আতাউর রহমান বলেন, অপতথ্য প্রতিরোধে মুলধারা সংবাদ মাধ্যম হিসেবে টিভির ভুমিকা অনেক বেশি। বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুততার সাথে ছড়িয়ে দিতে পারলে অপতথ্যের ভয়াবহতা থেকে জাতি রক্ষা পাবে। জাতির এই প্রত্যাশা রক্ষায় টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতৃত্ব ভূমিকা রাখবে বলে আশা করছি।

এমআর