images

রাজনীতি

কুয়ালালামপুর হাসপাতালে মির্জা আব্বাসের খোঁজ নিলেন মাসুদ সাঈদী

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ মে ২০২৬, ১০:২২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে মালয়েশিয়ার একটি হাসপাতালে দেখতে গেছেন জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে মাসুদ সাঈদী বলেন, মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারের ব্যবস্থাপনায় এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের এক সফরে তিনি গত রাতে মালয়েশিয়ায় পৌঁছেছেন।

সেখানে গিয়ে তিনি কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান।

abbas

ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি আগের থেকে অনেক সুস্থ আছেন।’ তিনি আরও জানান, গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় আনা হয়েছিল।

মির্জা আব্বাসের সঙ্গে পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করেন মাসুদ সাঈদী। তিনি বলেন, ‘মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, বরং তিনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়ও। ছোটবেলা থেকেই তাকে চিনি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন।’

তিনি মির্জা আব্বাসের সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া করেন।

টিএই/এআর