images

রাজনীতি

‘শ্রমিকের অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক

০১ মে ২০২৬, ১২:২৭ পিএম

মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বলেছে, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমই দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি।

শুক্রবার (১ মে) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ইতিহাসের এই তাৎপর্যপূর্ণ দিনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম ও আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করার পাশাপাশি তাদের অবদানের প্রতি যথাযথ মূল্যায়ন জরুরি।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা সংশ্লিষ্ট সব পক্ষকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নেতারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শ্রমিকবান্ধব সমাজ গঠনে তাদের সংগঠন সবসময় সোচ্চার থাকবে এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাবে।

এমআর/এএস