images

রাজনীতি

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে দলটির আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ আদেশ মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এমআর