images

রাজনীতি

নির্বাচনি সংস্কারে বিএনপিকে ১৯ সুপারিশ ইইউ পর্যবেক্ষক মিশনের

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

দেশে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মূল্যায়ন ও ভবিষ্যৎ নির্বাচনি সংস্কার নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইভার্স ইজাবসের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করেন। 

বৈঠকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়। ইইউ প্রতিনিধি দল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলসহ সব অংশীজনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ড. মাহদী আমিন প্রমুখ।

ইইউর প্রতিনিধি দল বিএনপির কাছে ১৯টি সুপারিশ সম্বলিত একটা প্রস্তাবনা দিয়েছে। তার মধ্যে অগ্রাধিকার সুপারিশ আছে ছয়টি।

বিইউ/ক.ম