images

রাজনীতি

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম

বিএনপি থেকে বহিষ্কারের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানাকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনাও রয়েছে যে, তিনি এবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন। তবে এই গুঞ্জন নাকচ করে দিয়ে রুমিন ফারহানা বলেন, এর কোনো ভিত্তি নেই, এটি সম্পূর্ণ গুজব।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে (বাংলা) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।

তিনি আরো বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও আমাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই সংসদ সদস্য বলেন, এনসিপি থেকে বারবারই বলেছে— আপা, চলে আসেন আমাদের সঙ্গে, আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই আন্দোলনে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার। তাই আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এই প্রস্তাবে হেসেছি, বিষয়টি নিয়ে আর কোনো কথা বাড়াইনি।


এফএ