images

রাজনীতি

রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যতিক্রমধর্মী এক বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে আয়োজিত এ শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এতে দেশীয় সংস্কৃতির নানা উপকরণ—যেমন মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা—প্রদর্শন করা হয়। বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিশুদের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।

2

এ সময় দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশনার মাধ্যমে উৎসবমুখর আবহ তৈরি হয়।

শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি চর্চা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পশ্চিমা ও ভিনদেশি সংস্কৃতির আগ্রাসন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, হারিয়ে যেতে বসা ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারকে উদ্যোগ নিতে হবে এবং বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করতে হবে।

টিএই/এএস