images

রাজনীতি

নয়াপল্টনে তারেক রহমানের অপেক্ষায় নেতাকর্মীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ মার্চ ২০২৬, ০৬:১৫ পিএম

১৭ বছর পর দেশে ফিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবার প্রথমবারের মতো নয়াপল্টনে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। নয়াপল্টনে এসে কেন্দ্রীয় কার্যালয়ে তার নির্ধারিত রুমে বসবেন বিএনপি চেয়ারম্যান।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এ তথ্য শুক্রবার নিজেই জানিয়েছেন তারেক রহমান। যে কারণে দুপুরের পর থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাকরাইল মোড় থেকে নয়াপল্টন পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়ে নানা ম্লোগান দিচ্ছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান এ কথা জানান তিনি কার্যালয়ে আসবেন।

7

ওই অনুষ্ঠানে তিনি মঞ্চ ছেড়ে নামছিলেন, নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সরগরম করে তোলে পুরো মিলনায়তন। তখন তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলতে থাকেন, ‘আগামীকাল নয়াপল্টন অফিসে যাবো আমি। আমি তোমাদের দেখতে চাই।

সরেজমিন নয়াপল্টনে দেখা গেছে, আগে থেকেই প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। কার্যালয়ে নির্ধারিত নেতাদের প্রবেশ করার সুযোগ পেয়েছেন। 

অন্যদিকে নেতাকর্মীরা রাস্তার ওপর দাঁড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন।

বিইউ/এএস