নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম
কুমিল্লার পদুয়ার বাজার বাস-ট্রেন দুর্ঘটনায় হৃদয়বিদারক দুর্ঘটনায় নিরীহ ১২ জন মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
রোববার (২২ মার্চ) এক শোক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।
বিবৃতিতে বলা হয়, জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
শোক বার্তায় আরও বলা হয়, এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। সড়ক ও রেলপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
এমআর/এএস