images

রাজনীতি

সন্ধ্যায় রবীন্দ্র সরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম

রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে আজ শুক্রবার (২০ মার্চ) গান গাইবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

ঢাকায় নাগরিক উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হবে এখানে। দিনব্যাপী মেহেদি উৎসবের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন এ নেতা।

ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ঈদ উৎসব আয়োজক কমিটি।

উৎসবের প্রথম দিন রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে; ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে।

উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সি মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।

এসএইচ/এএইচ