images

রাজনীতি

এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজে অংশ নেবেন

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম

পবিত্র ঈদুল ফিতরের আগমন উপলক্ষে আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন। পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদে অংশগ্রহণের মাধ্যমে দেশবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনীর সদর উপজেলার শর্শদী হাইস্কুল মাঠে (ঈদগাহ ময়দান) এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালের মাধবপাশা ও বাবুগঞ্জে ঈদের নামাজে অংশ নেবেন।

সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) পটুয়াখালীর ঈদগাহ ময়দানে, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক তিলপাপাড়া জামে মসজিদ, খিলগাঁও, ঢাকা এবং লে. কর্নেল হেলাল উদ্দিন আহাম্মদ বনানীর ডিওএইচএস পরিষদ মাঠে নামাজে অংশ নেবেন। ইউকে-তে অবস্থানরত ব্যারিস্টার খান আজম ও ব্যারিস্টার নুরুল গাফ্ফারও প্রবাসী মুসলমানদের সঙ্গে ঈদের নামাজে যোগ দেবেন।

যুগ্ম সাধারণ সম্পাদকরা দেশের বিভিন্ন জেলা ও প্রবাসে গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদে অংশ নেবেন। এর মধ্যে আছেন ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া (বুড়িচং, কুমিল্লা), আব্দুল্লাহ আল মামুন রানা (ছত্রপাড়া ঈদগাঁও ময়দান, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা), আনোয়ার সাদাত টুটুল (কুয়ালালামপুর, মালয়েশিয়া), এবিএম খালিদ হাসান (উলন বাজার জামে মসজিদ, পশ্চিম রামপুরা, ঢাকা), আমিনুল ইসলাম এফসিএ (আল আকসা মসজিদ, বনশ্রী, ঢাকা), ব্যারিস্টার সানী আব্দুল হক (দরিয়া বোখারী ঈদগাহ ময়দান, হাকিমপুর, দিনাজপুর), আলতাফ হোসেইন (উত্তরা ১২ নং সেক্টর) এবং শাহাদাতুল্লাহ টুটুল (পশ্চিম দোলাইরপাড় মসজিদ)।

পার্টি সূত্রে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে উপস্থিত থেকে শীর্ষ নেতারা সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবেন এবং সামাজিক ঐক্য ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেবেন।

এমআর/এএস