images

রাজনীতি

বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ ২০২৬, ০৫:০৫ পিএম

পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে প্রধান জামাত, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেবেন। জামাত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় কূটনীতিক, শিক্ষাবিদ ও দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপির শীর্ষ নেতারা বেশির ভাগই নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদ উদযাপন করবেন। ঢাকায় ঈদ উদযাপন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অন্যান্য নেতারা তাদের নির্বাচনি এলাকা বা জেলা পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ঈদ উদযাপন করবেন। সিনিয়র নেতারা সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়া এর সমাধিস্থল জিয়ারতও করবেন।

বিএনপির শীর্ষ নেতাদের ঈদ উদযাপনের স্থান হলো গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে, রুহুল কবির রিজভী ঢাকায়, মো. শাহজাহান ঢাকায়, আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, বরকতউল্লা বুলু নোয়াখালীতে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে, খায়রুল কবির খোকন নরসিংদীতে, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে এবং আবদুস সালাম আজাদ মুন্সিগঞ্জের নিজ নির্বাচনি এলাকায়। মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান অসুস্থ থাকায় বিদেশে চিকিৎসা নিচ্ছেন।

এভাবে ঈদ উদযাপন হবে দুই ধারায়, যেখানে প্রধানমন্ত্রী ঢাকায় প্রধান জামাত ও শুভেচ্ছা বিনিময় করবেন, আর বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা নিজ নির্বাচনি এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

এমআর/এমআই