images

রাজনীতি

ভয়াবহ দুর্ঘটনায় এনসিপির সংসদ সদস্য আতিক মুজাহিদের গাড়ি 

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

কুড়িগ্রাম-২ আসনের সংসদ ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন ড. আতিক। তাকে বহনকারী গাড়িটি ধুমড়েমুচড়ে যায়। তবে তিনি সামান্য আহত হলেও নিরাপদে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এনসিপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
 
এনসিপি জানায়, বিপরীতমুখী একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। আতিক মুজাহিদ বর্তমানে কিছুটা সুস্থ। তবে তার সহকারীরা চিকিৎসাধীন অবস্থায় আছেন। 
 
বিইউ/ক.ম