images

রাজনীতি

প্রশংসার পর বিএনপির কড়া সমালোচনা সারজিসের

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানে কর্মকাণ্ডের প্রশংসা করে পোস্ট দেওয়ার পাঁচ ঘণ্টা পর কড়া সমালোচনা করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি। একইসঙ্গে সরকার থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণে বিএনপির দলীয় লোকজনদের প্রাধান্য দেওয়ায় কড়া সমালোচনা করেন। 

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা দুটি পোস্টে এসব বক্তব্য দেন সারজিস। 

বিকেলে এক পোস্টে সারজিস বলেন, ‘জনগণের ট্যাক্সের অর্থে সাধারণ মানুষের জন্য বিতরণের চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের দেওয়া হচ্ছে।‘ তিনি বলেন, ইউএনও অফিস থেকে সাধারণ মানুষের সরকারি সুবিধা বিএনপি নেতারা নিজের ইচ্ছামত ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে।
 
সারজিস লিখেন, সরকারের পক্ষ থেকে জনগণের ট্যাক্সের টাকায় যে সকল সুবিধা দেওয়া হয়—যেমন চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহার—সেগুলো ইউএনও অফিস থেকে বিএনপির উপজেলা নেতারা নিজের ইচ্ছামত ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে। এই প্রক্রিয়ায় বিএনপির বাইরে অন্য কোনো দলের সমর্থক বা সাধারণ দরিদ্র মানুষ সুবিধা পাচ্ছে না।

এনসিপি নেতা প্রশ্ন তুলেছেন, এই সরকার কি শুধু ধানের শীষের ভোটার এবং বিএনপিকে প্রতিনিধিত্ব করছে, নাকি পুরো বাংলাদেশের জনগণকে? তিনি করেন, সরকার কি দেশের ৫০ শতাংশ জনগণকে প্রতিনিধিত্ব করছে, নাকি পুরো জনগণকে?

এই পোস্টের পাঁচ ঘণ্টা আগে ফেসবুকে আরেক পোস্টে সারজিস বলেন, ‘বর্তমান সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন। এই উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।’

ক.ম/