Dhaka Mail Logo

রাজনীতি

মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বাগযুদ্ধ বেশ আলোচিত হয়েছে। পুরো সময় মির্জা আব্বাসের সমালোচনায় সরব ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ মির্জা আব্বাসকে নিয়ে ফের সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে, এবার ছিল শুভকামনা জানিয়ে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টায় এ পোস্ট দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি লিখেছেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি’।

এফএ