images

রাজনীতি

ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বিরোধী দলের সংসদীয় কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ মার্চ ২০২৬, ১২:৫৮ পিএম

জাতীয় সংসদদের বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠক চলছে। বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের সভাপতিত্বে এই সভা শুরু হয়েছে। 

জানা গেছে, এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে কি না তা নিয়ে আলোচনা চলছে।

সূত্র জানায়, এখন পর্যন্ত জামায়াত ডেপুটি স্পিকারের পদ নেবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে। তবে সংসদীয় অধিবেশনে জুলাই সনদসহ অন্যান্য বিষয়ে আলোচনা সাপেক্ষেই তারা ডেপুটি স্পিকারের পদ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করা হবে।

টিএই/এএস