images

রাজনীতি

জীবনের বিনিময়ে হলেও জুলাইয়ের চেতনা রক্ষা করা হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জীবন দিয়ে হলেও জুলাই অভ্যুত্থানের চেতনা হারিয়ে যেতে দেবে না। তিনি আরও বলেন, যারা জুলাই শহিদদের সঙ্গে বেঈমানি করতে চাইবে, তাদের প্রতিহত করা হবে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, "জুলাই যদি না থাকে, তবে যমুনা, নির্বাচন, সরকার—সবকিছুরই অস্তিত্ব থাকবে না।"

এদিকে, অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক আবদুল জলিল অনুষ্ঠানের সঞ্চালনা করেন।