images

রাজনীতি

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের নারী নেত্রীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী নারী ও শিশু নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

জামায়াতের নারী নেত্রীরা অভিযোগ করেন, একের পর এক নারীর প্রতি সহিংসতা প্রমাণ করে নারী ও শিশুকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। এসব ঘটনার জন্য সরকারকেই দায় নিতে হবে। 

তারা আরও অভিযোগ করেন, অনেক আসামিকে রাজনৈতিক নেতারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। সামাজিক অবক্ষয় একেবারে তলানিতে চলে যাওয়াতেই ছয় বছরের শিশু ধর্ষিত হচ্ছে। গণমাধ্যম সরকারপ্রধানের প্রতি মুহূর্তের খবর প্রচার করলেও, বিভিন্ন স্থানে হওয়া হত্যা-নির্যাতনের বিষয়গুলো সেভাবে তুলে আনছে না বলেও দাবি করেন তারা।

যারা এমন ঘৃণ্য অপরাধ করছে তাদের দলীয় পরিচয় না দেখে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াত নেত্রীরা। পাশাপাশি প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তারা।

এসএইচ/ক.ম