images

রাজনীতি

দিনাজপুর মেডিকেল ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ এএম

দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে জানায় সংগঠনটি।

এসএইচ/এএস