নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ এএম
দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধির প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিতে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে মানববন্ধন করবে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এ তথ্য জানিয়েছেন।
আ শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।
/এএস