images

রাজনীতি

এনসিপির কেন্দ্রীয় এক সদস্যকে অব্যাহতি, নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ এএম

আহমেদুর রহমান তনু নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কেন্দ্রীয় সদস্যকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে শোকজও করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

যে কারণে সাময়িক অব্যাহতি

এ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আহমেদুর রহমান তনুকে দলের সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

আরও জানানো হয়, এ সিদ্ধান্ত দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে এনসিপির সদস্য আহমেদুর রহমান তনুর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এএইচ