images

রাজনীতি

বিএনপিকে মবের মাশুল গুনতে হবে: শিবির সভাপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

ক্ষমতায় আসর পরও বিএনপি মব কালচার চালু রেখেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ‘এর মাশুল তাদেরই গুনতে হবে।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন। 

শিবির সভাপতি লেখেন, ‘মব সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। সাক্ষী হয়ে রইলাম—মব কালচার ক্ষমতায় আসার পর বিএনপিই তা চালু রাখল। এর মাশুল তাদেরই গুনতে হবে।’

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে ‘মব’ তৈরি করে বের করে দেন কেন্দ্রীয় ব্যাংকের বিএনপিপন্থী বেশ কয়েকজন কর্মকর্তা। আহসান উল্লাকে গাড়িতে তোলায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে গভর্নরের সামনেই এ ঘটনা ঘটে।

এ সময় ব্যাংকের নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৩০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তারও আগে বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকায় প্রতিবাদ সভা করেন ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। 

এদিন সকাল ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। কর্মকর্তা-কর্মচারীরা গভর্নরের বিরুদ্ধে ‘স্বৈরাচারি আচরণের’ অভিযোগ তোলেন।

টিএই/এএইচ