নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) প্রাঙ্গণে ‘মাদুর পেতে ইফতার ২৬’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল জোন। এতে কলেজের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ছাত্রশিবির মেডিকেল জোন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আগামী ১১ রমজান (১ মার্চ) নতুন একাডেমিক ভবন প্রাঙ্গণে এ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে জানানো হয়েছে, মেয়েদের জন্য পৃথক বুথের ব্যবস্থা থাকবে। তাঁরা বুথ থেকে ইফতার সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ হলে গিয়ে ইফতার সম্পন্ন করবেন। আসরের নামাজের পর থেকে ইফতার সামগ্রী সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন: এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা
এদিকে, ছেলেরা একসঙ্গে উন্মুক্ত প্রাঙ্গণে মাদুর পেতে ইফতারে অংশ নেবেন। এ ক্ষেত্রে তাদের জন্য আলাদা কোনো বুথের ব্যবস্থা রাখা হয়নি।
এসএইচ/এমআই