images

রাজনীতি

ছয় সিটিতে প্রশাসক, কড়া সমালোচনা আসিফের

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া নিয়ে সরকারি সিদ্ধান্তকে ‘বিনাভোটের মেয়র’আখ্যায়িত করে এর কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ব্যাপারে নিজের মন্তব্য তুলে ধরেন। 

আসিফ লিখেছেন, শহরগুলোতে ভোটের সমীকরণ দেখে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকারি দল। যারা ইন্টেরিম সরকারকে সকাল-বিকাল ‘বিনাভোটের সরকার’ বলে সমালোচনা করে, তারাই এখন বিভিন্ন স্থানে বিনাভোটের মেয়র দিচ্ছে।’

পোস্টের শেষাংশে তিনি ব্যঙ্গ করে লেখেন, সামনে হয়তো বিনাভোটের উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলরও দেখা যাবে।

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। 

এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পান মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হন মো. শফিকুল ইসলাম খান। 

খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এম/এএইচ