ঢাকা মেইল ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ এএম
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে আছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে জয়নুল আবদিন ফারুকের নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রীর শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
স্ত্রীর সুস্থতা দেশবাসীকে আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন ফারুক।
সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে তিনি নোয়াখালী-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এমএইচআর