images

রাজনীতি

স্লিপে টাকা ওঠানো সারাদেশে বন্ধ করতে হবে: হামিম

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

ঢাবির জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বলেছেন, সিটি, পৌরসভা, ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে যাতায়াত পথে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি। তিনি বলেন, সারা দেশে স্লিপে সড়কে টাকা ওঠানো অবিলম্বে বন্ধ করতে হবে।
 
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে হামিম এসব বলেন। সরকার অবশ্যই এ বিষয়ে জিরো টলারেন্স নীতি কার্যকর করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এই ছাত্রনেতা বলেন, যুগের পর যুগ ধরে চলে আসা এই অপসংস্কৃতি (চাঁদাবাজি) বিশ্বের অন্যান্য দেশগুলোতে দেখা যায় না। তবে সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মহাসড়কের টোলের বিষয়টি ভিন্ন।

হামিম বলেন, ইতোমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন ঈদের আগে ফ‍্যামিলি কার্ড চালু হবে। নিজের মুভমেন্টে তিনি ১৪টি রাষ্ট্রীয় গাড়ির পরিবর্তে মাত্র চারটি গাড়ি ব্যবহার করেন, ভিআইপি মুভমেন্ট বন্ধ করেছেন এবং নিরাপত্তা প্রদানে রাস্তার দুপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়াতে নিষেধ করেছেন। হামিমের মতে, তাই পরিবর্তন আসবেই, পরিবর্তন ঘটবেই। 

এম/ক.ম