images

রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের এক পর্যায়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমিরকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান ভারতের পররাষ্ট্র সচিব। একইসঙ্গে বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থনের কথাও তুলে ধরেন।

দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো এগিয়ে নিতে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির শফিকুর রহমান।

এমআর