images

রাজনীতি

শপথ নিতে সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় তিনিসহ তার সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করবেন।

সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের মধ্য থেকেই তালিকাভুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আজ শপথ নেবেন। এরইমধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ স্থলে আসতে শুরু করেছেন। 

একইসঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

এর আগে সকাল ১০টায় তারেক রহমানের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ বাক্য পাঠ করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপর দুপুর ১২টায় শপথ নেন জামায়াত ও তাদের জোটের সংসদ সদস্যরা।

এএইচ