Dhaka Mail Logo

রাজনীতি

​মন্ত্রিসভায় ডাক পেলেন ববি হাজ্জাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে এবার মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ। তাকে প্রতিমন্ত্রী করা হতে পারে মনে করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিজে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ববি হাজ্জাজ বলেন, আমি মন্ত্রিসভার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছি। আমার জন্য দোয়া করবেন।

গতকাল থেকে বিএনপির সংসদ সদস্যের মধ্য থেকে যারা মন্ত্রী ও প্রতিমন্ত্রী হবেন তাদেরকে ফোন কলে বিষয়টি জানানো হচ্ছে। মন্ত্রী হিসেবে শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের কল দেওয়া হচ্ছে।  এর মধ্যে তরুণ-প্রবীণ মিলে প্রায় ৪০ জনের কথা শোনা যাচ্ছে। যদিও এখনো পুরো তালিকা প্রকাশ হয়নি। যারা ফোন কল পাচ্ছেন তাদের বিষয়টি ধীরে ধীরে জানা যাচ্ছে।

মঙ্গলবার বিকেল ৪টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

এমআইকে/এফএ