images

রাজনীতি

শিবির ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে দেলোয়ার-আনোয়ার

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার ২০২৬ সেশনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ দেলোয়ার হোসেন এবং শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ আনোয়ার হোসেন।

এ উপলক্ষে রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্যদের অংশগ্রহণে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সঞ্চালনা করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত হাফেজ দেলোয়ার হোসেনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন শাখা সেক্রেটারি হিসেবে হাফেজ আনোয়ার হোসেনকে মনোনীত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

এম/এমআই