images

রাজনীতি / সারাদেশ

জামালপুরের পাঁচটি আসনেই বিএনপির জয়

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এড. নাজমুল হক সাঈদী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট। 

জামালপুর-২ (ইসলামপুর) আসনে মোট ৯২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু ৯৫ হাজার ৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সামিউল হক পেয়েছেন ৬১ হাজার ৬৫৫ ভোট। 

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোট ১৫৪টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৭৯ হাজার ৬০৭ ভোট। 

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মোট ৮৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার শামীম ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট। 

জামালপুর-৫ (সদর) আসনে মোট ১৬১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৯৮ ভোট। 

ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এমন নজিরবিহীন বিজয়ে জেলাজুড়ে বিএনপির প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ফলাফল ঘোষণার পরপরই বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য দেখা যায়।

এএইচ