images

রাজনীতি / সারাদেশ

নাটোরের চারটি আসনেই বিএনপির বাজিমাত 

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনেই জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট পেয়ে ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদ ঘোড়া প্রতীক নিয়ে ৬৬ হাজার ৪৯২ ভোট পেয়েছেন। এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭০ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি-জামায়াতসহ ৫ জন প্রার্থী।

এএইচ